রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।
ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বোন, প্রাণ গেল দুজনের নানা বাড়ি বেড়াতে আসে।
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি।
ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে ডুবে তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫) নামের দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই শিশুরা মায়ের সঙ্গে তাদের বাবার নানাবাড়ি মধুখালী উপজেলার জামালপুর গ্রামে বসবাস করেন। স্থানীয়রা জানায়, তানহা ও আবু তালহা গত বুধবার তার মায়ের সঙ্গে নানা বাড়ি সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামে নিজের নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আবু তালহা কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় আবু তালহা পানিতে ডুবে যায়। আবু তালহার বোন তানহা দেখতে পেয়ে তাকে বাঁচাতে নিজে পানিতে নামে, এ সময় সেও ডুবে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে তাদের দুজনকে পানি থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে ই মৃত ঘোষণা করে।
জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শাকিলা আজাদ বলেন, শিশু দুজনকে হাসপাতালে আনার আগেই মারা গিয়েছে, তারপরও নিশ্চিত হওয়ার জন্য ইসিজি করে কনফার্ম হয়েছি যে তারা মারা গিয়েছে।
বাংলাদেশ জোড়ে
-
রিপোর্টার মুহাম্মদ আরিফুল ইসলাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর খিরাম শাখার সহযোগিতায় রবিবার (১...
-
রায়হান শেখ, মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ ০৩ জুন,মঙ্গলবার ; মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়ন(১ নং উদয়পুর) চেয়ারম্যান এসএম সাইকুল আলম দেশের ও দ...
-
আন্তর্জাতিক গেইমে ভয়েজ দিলেন-ইরফান রহমান রিপোর্টার তারেক আহমেদ শুধু গলা নয়—একটি চরিত্রের মন, আবেগ আর আত্মাও ধারণ করেন তিনি। ভয়েজ দিয়ে শু...


