রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষি শ্রমিকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বৈদ্যুতিক মটর চালু করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে দিনো মোহন বর্মন (৪৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ১২ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়া দক্ষিণ প্রাণনগর গ্রামে এই ঘটনা ঘটেছে। মৃত দিনো মোহন বর্মন শিবরামপুর ইউনিয়নের শালবাড়ী খাটিয়াদিঘী গ্রামের মৃত মুকুন্দু বর্মনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতোর ইউনিয়নের দলুয়ার মৃত সুন্দর আলী ব্যপারীর ছেলে খোকন ব্যপারীর বাড়িতে দীর্ঘ ১৪ বছর যাবত জমিতে ডেইলি লেবার হিসাবে কাজ করতেন কৃষি শ্রমিক দিনো মোহন বর্মন। কাজ করার সময় পানির প্রয়োজন হলে বৈদ্যুতিক মটর চালু করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল গফুর জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে থানার এসআই দেবাশীষ কে পাঠিয়েছি। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রের্কড করা হয়েছে।

বাংলাদেশ জোড়ে