রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।
ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) ট্রাস্টের যাকাত ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায় একটি মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
রিপোর্টার মুহাম্মদ আরিফুল ইসলাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর খিরাম শাখার সহযোগিতায় রবিবার (১৪ সেপ্টেম্বর, ২০২৫)খিরাম নূরুল উলুম আহমদিয়া রেজভীয়া দাখিল মাদ্রাসায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলে।
এই কর্মসূচির মাধ্যমে স্কুল, মাদ্রাসা এবং স্থানীয় যুবতী মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে ঔষধসহ নাক ও কান ফোঁড়ানো হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নুরুল উলুম আহমদিয়া রেজভীয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের (এডহক কমিটি) সভাপতি মাওলানা মোঃ আসাদুজ্জামান নূরী।
উক্ত অনুষ্ঠানে প্রায় ৩৫০ জন মহিলাদের নাক কান ফোঁড়ানো সম্পন্ন হয়।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ডাক্তার মোহাম্মদ বাহাদুর শাহ।
অনুষ্ঠানে বক্তব্য দেন নূরুল উলুম আহমদিয়া রেজভীয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোঃ আরিফুর রহমান এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি (গ,) জোনের সমন্বয়কারী মোঃ নুরুল হুদা।
নাক ও কান ফোঁড়ানোর দায়িত্বে ছিলেন জান্নাতুল নাঈম (নাহি) এবং জান্নাতুল মাওয়া। তাদের সহযোগিতা করেন মোঃ সাগর।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম (সাও), মোহাম্মদ আলি মেম্বার, কাজী আজিম উদ্দিন, নোমান উদ্দিন, নুরুল আলম, মুহাম্মদ মহিউদ্দিন পিয়ারু, আরিফুল ইসলাম, এবং নঈম উদ্দিন।
সিরিয়াল রেজিস্ট্রেশনে দায়িত্ব পালন করেন মোঃ আজিজ, মোহাম্মদ মাজেদ উদ্দিন এবং মোহাম্মদ আরমান সহ স্থানীয় স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন মুহাম্মদ ছোটন, মুহাম্মদ জিহাদ হাসান,কাউসার সহ অনেকে। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়।
বাংলাদেশ জোড়ে
-
রিপোর্টার মুহাম্মদ আরিফুল ইসলাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর খিরাম শাখার সহযোগিতায় রবিবার (১...
-
রায়হান শেখ, মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ ০৩ জুন,মঙ্গলবার ; মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়ন(১ নং উদয়পুর) চেয়ারম্যান এসএম সাইকুল আলম দেশের ও দ...
-
আন্তর্জাতিক গেইমে ভয়েজ দিলেন-ইরফান রহমান রিপোর্টার তারেক আহমেদ শুধু গলা নয়—একটি চরিত্রের মন, আবেগ আর আত্মাও ধারণ করেন তিনি। ভয়েজ দিয়ে শু...

