রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।

ফটিকছড়িতে ভুয়া দাখিলা তৈরি: দলিল লেখককে অর্থদণ্ড

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজিরহাট এলাকায় ভুয়া দাখিলা তৈরি করে দলিল রেজিস্ট্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজন দলিল লেখককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে মোর্শেদ নামের ওই দলিল লেখককে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমি সেবায় অনিয়ম ও জালিয়াতির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ জোড়ে