রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি। বাঁশখালীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ মুলুক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থানে থেকে মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ধারাবাহিক অভিযানে প্রশংসনীয় অবদান রাখায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। শনিবার (২১ জুন) চট্টগ্রাম জেলার মাসিক কল্যাণ সভায় সার্বিক কর্ম মল্যায়নে ভালোকাজের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল সানতু বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের হাতে এসম্মাননা পুরস্কার “সার্টিফিকেট” তুলে দেন। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্বের অবদান রাখায় বাঁশখালী থানার আরও তিন কর্মকর্তাকে সম্মাননা পুরস্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার। এতে মাদক ও অস্ত্র উদ্ধার পরিচালনায় শ্রেষ্ঠ হয়েছে এসআই জামাল হোসেন, ওয়ারেন্ট তামিল কার্যক্রমে শ্রেষ্ঠ হয়েছে এএসআই লুৎফর রহমান এবং সিডিএমএস মামলা নিষ্পত্তিতে শ্রেষ্ঠ হয়েছে এএসআই রুবেল চন্দ্র সিংহ।উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সময়ে পুরো দেশজুড়ে যখন অস্থিরতা বিরাজ করছিল ঠিক তখনি ক্লান্তিকর পরিস্থিতি মোকাবিলার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে চট্টগ্রামের বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন (ওসি) সাইফুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাঁশখালীতে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, সাজা, ওয়ারেন্ট ও পরোয়ানার পলাতক আসামী গ্রেফতার এবং সন্ত্রাস, চাঁদাবাজ,দখলবাজসহ অপরাধ মুলুক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে দক্ষতা ও সাহসিকতা নিয়ে পেশাদারিত্বের সাথে ধারাবাহিক অভিযানে ব্যাপক সফলতা অর্জন করে ওসি সাইফুল ইসলাম। যার ফলশ্রুতিতে এই সম্মাননা পুরস্কার অর্জন করেন ওসি সাইফুল ইসলাম। বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, বাঁশখালী থানার এই ধারাবাহিক সফলতা প্রতিটি পুলিশ সদস্যের পেশাদারিত্ব আচরণ, সততা, নিষ্ঠার সাথে জনসেবা ও জনগণের আস্থা অর্জনের প্রতিফলন ও ভালোকাজের স্বীকৃতি স্বরূপ জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) মহোদয় নিজ হাতে এই সম্মাননা পুরস্কার প্রদান করেছেন, জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি সাইফুল ইসলাম বলেন, এই অর্জন বাঁশখালী থানার সার্বিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করার পাশাপাশি পুলিশের প্রতি জনগণের আস্থাও বৃদ্ধি পাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজসহ অপরাধ মুলুক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাঁশখালী থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ জোড়ে