রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।

ফটিকছড়িতে নিখোঁজের ৩০ ঘণ্টা জীবিত উদ্ধার রেজিয়া, এলাকাজুড়ে চাঞ্চল্য

চট্টগ্রামের ফটিকছড়ির ধুরুং খালে নিখোঁজের ৩০ ঘণ্টা পর জীবিত উদ্ধার হয়েছেন রেজিয়া বেগম (৪৫)। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, গতকাল বুধবার বিকাল ৩ টার দিকে গোসল করতে গিয়ে রেজিয়া বেগম নিখোঁজ হন। পরিবার ও স্থানীয়রা খালপাড় ও আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযানে অংশ নেন। হঠাৎ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ঝোপের মধ্যে রেজিয়াকে অচেতন অবস্থায় দেখতে পান স্বজনরা। দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকার পর জীবিত উদ্ধার হওয়ায় সবাই অবাক হয়েছেন। অনেকে এটিকে অলৌকিক ঘটনা বলেও মন্তব্য করছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিন বলেন, “আল্লাহর নামে চিৎকার শুনে নিখোঁজের স্বজনরা ছুটে যাই। সেখান থেকে উদ্ধার করে তাকে ঘরে নিয়ে আসা হয়।

বাংলাদেশ জোড়ে