রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।
সুনামগঞ্জের বিভিন্ন গ্রামে ঈদ উপহার প্রদান করেছে আব্দুল্লাহ ফাউন্ডেশন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে শফিকুল ইসলাম
সুনামগঞ্জ জেলার কয়েকটি গ্রামে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র পরিবারের মাজে ঈদ উপহার প্রদান করেছে সামাজিক সংগঠন আব্দুল্লাহ ফাউন্ডেশন। ৪ ও ৫ জুন দুই দিনে তেল পেয়াজ মশলা সহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী দেয়া হয়েছে।
জেলর শাল্লা উপজেলার কাশিপুর গ্রামে মো: আব্বাস আলী সাহেবের বাড়িতে ঈদ উপহার প্রদানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি জনাব মো: নবাব মিয়া, কাশিপুর গ্রামের সমাজকর্মী মো: সাইকুল ইসলাম , কাশীপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও আব্দুলাহ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য পাহেল মিয়া।
ছাতকের হায়দরপুরে আব্দুল্লাহ ফাউন্ডেশন এর কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য মাসুদ পারভেজ এর তত্বাবধানে ঈদ উপহার প্রদানে অতিতি হিসেবে উপস্থিত ছিলেন হায়দরপুর ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার সহ সভাপতি ও ছাতক সমিতি সিলেট এর ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মিজানুর রহমান
শাল্লা উপজেলার ভাটগাঁও এ ঈদ উপহার প্রদানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব সংগঠক ও সমাজকর্মী মো: সুন্নাত আলী, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাফিজুর রহমান নাঈম।
শান্তিগঞ্জ উপজেলার পাগলা ও জয়কলসে ঈদ উপহার বিতরনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ শামীম আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন শান্তিগঞ্জ উপজেলা সভাপতি রায়েজ নুর, সমাজকর্মী জাহিদ হাসান চৌধুরী প্রমুখ।
আব্দুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাব হাসান হেলেন বলেন- আমরা সাধ্যমত ঈদ উপহার প্রদান করেছি, গত ঈদেও আমরা উক্ত কাজটি করেছিলাম। ভবিষ্যতেও শিক্ষা ও মানবতার সেবার কাজ করে যেতে চাই। তিনি উক্ত কার্যক্রমের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাদেশ জোড়ে
-
রিপোর্টার মুহাম্মদ আরিফুল ইসলাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর খিরাম শাখার সহযোগিতায় রবিবার (১...
-
রায়হান শেখ, মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ ০৩ জুন,মঙ্গলবার ; মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়ন(১ নং উদয়পুর) চেয়ারম্যান এসএম সাইকুল আলম দেশের ও দ...
-
আন্তর্জাতিক গেইমে ভয়েজ দিলেন-ইরফান রহমান রিপোর্টার তারেক আহমেদ শুধু গলা নয়—একটি চরিত্রের মন, আবেগ আর আত্মাও ধারণ করেন তিনি। ভয়েজ দিয়ে শু...

