রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।
মোল্লাহাটে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মোল্লাহাট প্রতিনিধি (বাগেরহাট),
০৫/০৬/২০২৫ইং,বৃহস্পতিবার।
মোল্লাহাটে মারজিয়া(১২) নামে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মোল্লাহাটে আটজুড়ী ইউনিয়নের কাহালপুর গ্রামে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মারজিয়া জানায়, চকলেট দেয়ার কথা বলে আসামি মামুন মিয়া (৪৭) তাকে ঘরে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়,জোর করে তার শরীরের কাপড় খুলে তাকে ধর্ষণ করার চেষ্টা করে।এসময় মারজিয়ার চিৎকারে মামুন তাকে ছেড়ে দেয়।মারজিয়ার মা অলেদা বেগম জানান,আম কুড়াতে বাগানে গিয়েছিল মারজিয়া সেখান থেকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে মামুন মোল্লা মারজিয়া কে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে, এ সময় মারজিয়া চিৎকার করলে মামুন তাকে ছেড়ে দেয়। সেখান থেকে বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে মারজিয়া তার চাচা সহ এলাকাবাসীদের ঘটনা খুলে বললে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এ ঘটনার মারজিয়া মা বাদী হয়ে থানয় একটি এজাহার দায়ের করেন। এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে এবং আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরর প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ জোড়ে
-
রিপোর্টার মুহাম্মদ আরিফুল ইসলাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর খিরাম শাখার সহযোগিতায় রবিবার (১...
-
রায়হান শেখ, মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ ০৩ জুন,মঙ্গলবার ; মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়ন(১ নং উদয়পুর) চেয়ারম্যান এসএম সাইকুল আলম দেশের ও দ...
-
আন্তর্জাতিক গেইমে ভয়েজ দিলেন-ইরফান রহমান রিপোর্টার তারেক আহমেদ শুধু গলা নয়—একটি চরিত্রের মন, আবেগ আর আত্মাও ধারণ করেন তিনি। ভয়েজ দিয়ে শু...

