রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।

বাঁশখালীর খানখানাবাদে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত

রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়ন পরিষদে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(০৩) সকাল ১০টায় উপজেলার খানখানাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে ৯ টি ওয়ার্ডে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনা মূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) ২ হাজার ৭শত টি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি এ চাল বিতরণ করা হয়েছে।এসময় উপস্থিতছিলেন,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ও ট্যাগ অফিসার মোঃ জসিম,খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সিকদার,খানখানাবাদ ইউনিয়ন পরিষদের সচিব জামাল মিয়া সিকদার,ইউপি সদস্য দিদারুল আলম,ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম,ইউপি সদস্য নুরুল হক,ইউপি সদস্য রুহুল আমিন,ইউপি সদস্য হারুনুর রশিদ,ইউপি সদস্য কামরুল ইসলাম,মহিলা ইউপি সদস্য পারভিন আক্তার প্রমূখ।এই চাল পেয়ে কদম রসুল এলাকার মুন্সি মিয়া,ডোংরা এলাকার মোঃ জাকের,সুন্দী পাড়া এলাকার মোঃ ইয়াছিন,পূর্ব রায়ছটা এলাকার মোঃ মামুন,খানখানাবাদ জেলে পাড়া এলাকার দক্ষি রঞ্জন জলদাশ, রায়ছটা এলাকার হাসিনা বেগমসহ হতদ্ররিদ্র মানুষগুলোর চোখে-মুখে খুশির আভাস লক্ষ্য করা গেছে।খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সিকদার জানান, খানখানাবাদ ইউনিয়নে এবার ভিজিএফ বরাদ্দ এসেছে ২৭ টন চাল। এ চাল ২ হাজার ৭ শতটি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি হিসেবে বিতরণ সম্পন্ন করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পেয়েছেন।

বাংলাদেশ জোড়ে