রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।
রুহিয়ায় পশু কোরবানির সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামাররা
মোঃ আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় পবিত্র ঈদুল আযহা সামনে রেখে পশু কোরবানির সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা। সরেজমিনে মঙ্গলবার (৩ জুন) দুপুরে রুহিয়া থানাধীন রুহিয়া, রামনাথ, আখানগর, ঢোলারহাট, পাটিয়াডাঙ্গী বাজার ঘুরে দেখা যায়, কামারপাড়াগুলো টুংটাং শব্দে মুখর। কয়লার আগুনে লোহা পেটাতে পেটাতে ঘাম ঝরছে শ্রমিকদের। চোখেমুখে ক্লান্তির ছাপ থাকলেও বিরাম নেই তাদের হাতে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে দা, ছুরি, চাপাতি ও বঁটি তৈরির কাজ। একইসঙ্গে পুরোনো যন্ত্রপাতি শান দিতেও আসছেন অনেকেই। স্থানীয় কামার আনিছুল, মফাজুল, বেলাল জানান, সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদ এলে কর্মব্যস্ততা বেড়ে যায়। তবে লোহা ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে, ফলে লাভের পরিমাণ কমে গেছে। এছাড়া, চীনা পণ্যের আগ্রাসনে স্থানীয় হস্তশিল্পের চাহিদা কমে যাওয়ায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন। কামাররা আরও জানান, অনেকেই পুরোনো দা-বটি শান দিতে আসছেন, আবার কেউ কেউ নতুন সরঞ্জাম তৈরির অর্ডার দিচ্ছেন। তবে কাঁচামালের দাম বৃদ্ধির কারণে পণ্যের দাম বাড়াতে হচ্ছে, যা ক্রেতাদের জন্য কিছুটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তারিখ:- ০৩/০৬/২০২৫ইং
বাংলাদেশ জোড়ে
-
রিপোর্টার মুহাম্মদ আরিফুল ইসলাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর খিরাম শাখার সহযোগিতায় রবিবার (১...
-
রায়হান শেখ, মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ ০৩ জুন,মঙ্গলবার ; মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়ন(১ নং উদয়পুর) চেয়ারম্যান এসএম সাইকুল আলম দেশের ও দ...
-
আন্তর্জাতিক গেইমে ভয়েজ দিলেন-ইরফান রহমান রিপোর্টার তারেক আহমেদ শুধু গলা নয়—একটি চরিত্রের মন, আবেগ আর আত্মাও ধারণ করেন তিনি। ভয়েজ দিয়ে শু...

