রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।
ময়মনসিংহের গৌরীপুরে ছুরিকাঘাতে ছাত্রদল নেতাকে হত্যা মোহাম্মদ সাইফুল আলম ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
,
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ওই ছাত্রদল নেতার নাম হুমায়ুন কবির (২১)। তিনি সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ওই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাকান্দী গ্রামের বাদল ও রাশেদ নামের দুই যুবক দীর্ঘদিন ধরে স্থানীয় পাছার বাজারে একটি চায়ের দোকানে বাকিতে চা পান করতেন। তারা বকেয়া টাকা পরিশোধ না করায় ছাত্রদল নেতা হুমায়ুন কবির কাছে অভিযোগ করেন চা দোকানি। এরপর হুমায়ুন কবির বাদল ও রাশেদকে ডেকে এনে চায়ের দোকানের টাকা পরিশোধ করতে চাপ দেন। এর জেরে শুক্রবার সন্ধ্যায় সোনাকান্দী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাদল ও রাশেদ হুমায়ুনের পথরোধ করে তাকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সোনাকান্দী গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল আলম জানান, এই ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করছে পুলিশ।
নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর শনিবার (১৪ জুন) সন্ধ্যায় জানাজা সম্পন্ন করে দাফন করা হয়েছে।
বাংলাদেশ জোড়ে
-
রিপোর্টার মুহাম্মদ আরিফুল ইসলাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর খিরাম শাখার সহযোগিতায় রবিবার (১...
-
রায়হান শেখ, মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ ০৩ জুন,মঙ্গলবার ; মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়ন(১ নং উদয়পুর) চেয়ারম্যান এসএম সাইকুল আলম দেশের ও দ...
-
আন্তর্জাতিক গেইমে ভয়েজ দিলেন-ইরফান রহমান রিপোর্টার তারেক আহমেদ শুধু গলা নয়—একটি চরিত্রের মন, আবেগ আর আত্মাও ধারণ করেন তিনি। ভয়েজ দিয়ে শু...

