রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।
লালমনিরহাটের পাটগ্রামে প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে ঝুপড়ি ঘরে জিবন যাপন করছেন খয়বর আলী
লালমনিরহাট (পাটগ্রাম) উপজেলা প্রতিনিধি সাঈদ হোসেন
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মাস্টার পাড়া এলাকায় প্রতিবন্ধী স্ত্রী সুমি আক্তার (৩৫) ও ছেলে সন্তান শাহজাহান (১২) কে নিয়ে দীর্ঘদিন ধরে অন্যের জমির উপর ঝুপড়ি ঘর নির্মাণ করে জীবন যাপন করে আসছেন দিনমজুর খয়বর আলী (৪২)।
জানা যায় ওই এলাকার এক প্রভাবশালীর জমির উপর ঝুপড়ি ঘর নির্মাণ করে প্রতিবন্ধী স্ত্রী ও ছেলে সন্তান কে নিয়ে অন্যের বাড়িতে দিন মজুরির কাজ কষ্ট করে জীবন যাপন করে আসছেন খয়বর আলী। কিন্তু ঐ জমি শরীক দারি হওয়ায় আর ওই স্থানে বসবাস করা সম্ভব হচ্ছে না, অবশেষে সরকারের কাছে সরকারি ঘরের আবেদন করেন তার স্ত্রী সুমি আক্তার।
সুমি আক্তার বলেন আমার স্বামী দিনমজুরির এবং আমি প্রতিবন্ধী হওয়ায় জমি কিনে বাড়ি করা সম্ভব হয়নি তার পক্ষে ,এছাড়াও গুচ্ছগ্রামে ঘরের জন্য আবেদন করেছিলাম কিন্তু সেই সময় আমরা ঘর পাইনি। এরপরে আমার দেবর আমার ছেলের নামে দুই শতক জমি দেয় সেখানেও একটা চালা ঘর নির্মাণ করার সামর্থ নেই আমাদের।
এ বিষয়ে দিনমজুর খয়বর আলী জানান গুচ্ছগ্রামে ঘরের জন্য আবেদন করেছিলাম কিন্তু তা আমার ভাগ্যে জোটেনি।
তাই বর্তমান আমাদের পাটগ্রাম উপজেলার (ইউএনও) স্যার যদি মানবিক দৃষ্টিকোণ থেকে একটি সরকারি ঘরের ব্যবস্থা করে দেন তাহলে বাকি জীবনটা স্ত্রী সন্তানকে নিয়ে কেটে দিয়ে মরলেও শান্তি পাব।
এ বিষয়ে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস (মাজু) জানান ভূমিহীন খয়বর আলীর বিষয়টি আমাদের সবার জানা আছে তার মাথা গোজার একটা ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ।
বাংলাদেশ জোড়ে
-
রিপোর্টার মুহাম্মদ আরিফুল ইসলাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর খিরাম শাখার সহযোগিতায় রবিবার (১...
-
রায়হান শেখ, মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ ০৩ জুন,মঙ্গলবার ; মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়ন(১ নং উদয়পুর) চেয়ারম্যান এসএম সাইকুল আলম দেশের ও দ...
-
আন্তর্জাতিক গেইমে ভয়েজ দিলেন-ইরফান রহমান রিপোর্টার তারেক আহমেদ শুধু গলা নয়—একটি চরিত্রের মন, আবেগ আর আত্মাও ধারণ করেন তিনি। ভয়েজ দিয়ে শু...

