রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।
ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা খোরশেদ আলম
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এই মহিমান্বিত উপলক্ষকে কেন্দ্র করে সাভারের সর্বস্তরের মানুষসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির মহান আদর্শে উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা দেয়। এই দিনে সকলের জীবনে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে, বিশ্বময় বয়ে যাক শান্তির বার্তা।”
এসময় তিনি দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা যেন সবাই একসাথে মিলেমিশে মানবিকতা, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চেতনায় উজ্জীবিত হই-এটাই হোক আমাদের ঈদের শপথ।”
বাংলাদেশ জোড়ে
-
রিপোর্টার মুহাম্মদ আরিফুল ইসলাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর খিরাম শাখার সহযোগিতায় রবিবার (১...
-
রায়হান শেখ, মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ ০৩ জুন,মঙ্গলবার ; মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়ন(১ নং উদয়পুর) চেয়ারম্যান এসএম সাইকুল আলম দেশের ও দ...
-
আন্তর্জাতিক গেইমে ভয়েজ দিলেন-ইরফান রহমান রিপোর্টার তারেক আহমেদ শুধু গলা নয়—একটি চরিত্রের মন, আবেগ আর আত্মাও ধারণ করেন তিনি। ভয়েজ দিয়ে শু...

