রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।
আমতলীতে ব্যবসায়ী মারধরের শিকার মোঃ শাহজালাল, বরগুনাঃ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমতলীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুর সাড়ে ১২টায় আমতলী উপজেলার সদর ইউনিয়নের মহিসডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা গেছে, জমিতে জলাবদ্ধতা নিরসনে কয়েকজন মিলে একটি পাইপের লাইন দিলে সেই পাইপ লাইনের মুখ বন্ধ করে দেয় শাহজাহান হাওলাদারের ছেলে সাকু হাওলাদার। পাইপের লাইন বন্ধ করার কারন জানতে চাইলে ব্যবসায়ী আলমগীর হোসেনকে মারধর করে জখম করে। এমনকি দেশি অস্ত্র দিয়ে প্রাণ নাশেরও চেষ্টা করে সাকু। ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন সময় ও সাকু ও তার সন্ত্রাসী বাহিনী আমতলীর মহরী খবির মৃধাকে মারধর করে। তার কয়েকদিন পরই তিনি মারা জান।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎক জানিয়েছে, তার চোখের নিচে ও হাতে মারাত্মক আঘাত পেয়েছে।
আমতলী থানায় এ ঘটনায় মামলার জন্য অবেদন করা হলেও এখনো মামলা নেয় নি পুলিশ। তবে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বরগুনা জেলা পুলিশ সুপার।
মোঃ শাহজালাল
বরগুনা।
বাংলাদেশ জোড়ে
-
রিপোর্টার মুহাম্মদ আরিফুল ইসলাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর খিরাম শাখার সহযোগিতায় রবিবার (১...
-
রায়হান শেখ, মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ ০৩ জুন,মঙ্গলবার ; মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়ন(১ নং উদয়পুর) চেয়ারম্যান এসএম সাইকুল আলম দেশের ও দ...
-
আন্তর্জাতিক গেইমে ভয়েজ দিলেন-ইরফান রহমান রিপোর্টার তারেক আহমেদ শুধু গলা নয়—একটি চরিত্রের মন, আবেগ আর আত্মাও ধারণ করেন তিনি। ভয়েজ দিয়ে শু...

