রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।
দুদকের অভিযানে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক অনিয়ম উন্মোচিত
ভালুকা, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ জেলা কার্যালয়ের এক অভিযানে চিকিৎসা সেবার মান, রোগী পরিষেবা এবং আর্থিক লেনদেনে গুরুতর অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে। গতকাল দুপুরে দুদকের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোওয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে দুদকের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান, সরকারি অ্যাম্বুলেন্স সেবা, বিশুদ্ধ পানির সরবরাহ এবং ওয়ার্ডের পরিচ্ছন্নতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়েছে।
দুদকের অনুসন্ধানে আরও বেরিয়ে আসে যে, হাসপাতালে ওষুধ সরবরাহ না করেই বিতরণের রেকর্ড রাখা হয়েছে, যা সরকারি সম্পদের অপচয় এবং দুর্নীতির ইঙ্গিত দেয়। এছাড়া, রোগীদের কাছ থেকে পাঁচ টাকার টিকিট দশ টাকায় বিক্রির মতো অনৈতিক লেনদেনের তথ্যও পাওয়া গেছে, যা সাধারণ মানুষের উপর আর্থিক চাপ সৃষ্টি করছে।
এই অভিযানের মাধ্যমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়ম ও দুর্নীতির চিত্র জনসম্মুখে আসলো। দুদক কর্তৃপক্ষ এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এমন দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
প্রতিবেদক:
মোঃ জাকির হোসেন রাজু
ভালুকা, ময়মনসিংহ
বাংলাদেশ জোড়ে
-
রিপোর্টার মুহাম্মদ আরিফুল ইসলাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর খিরাম শাখার সহযোগিতায় রবিবার (১...
-
রায়হান শেখ, মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ ০৩ জুন,মঙ্গলবার ; মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়ন(১ নং উদয়পুর) চেয়ারম্যান এসএম সাইকুল আলম দেশের ও দ...
-
আন্তর্জাতিক গেইমে ভয়েজ দিলেন-ইরফান রহমান রিপোর্টার তারেক আহমেদ শুধু গলা নয়—একটি চরিত্রের মন, আবেগ আর আত্মাও ধারণ করেন তিনি। ভয়েজ দিয়ে শু...

