রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।
গোপালগঞ্জের আইনজীবী কাজী মেজবাহ উদ্দিন ইন্তেকাল!
মোঃ ইলিয়াছ খান বিশেষ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক , ১৯৮০-৮২ বর্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি ও সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্র ইউনিয়ন সমর্থিত প্যানেলের নির্বাচিত ছাত্র-ছাত্রী সংসদের সহ-সভাপতি (ভিপি), গোপালগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ-এর অন্যতম পরিচালক এবং আনিকা ডায়াগনস্টিক সেন্টার এর সত্ত্বাধিকারী এ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন খোকন শনিবার(০৭ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তাঁর নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ডায়াবেটিক ও অন্যান্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।মরহুম-এর জানাজার নামাজ আজ রবিবার(০৮ জুন)বাদ যোহর স্থানীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।আগামীকাল সোমবার আসরবাদ গেটপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হবে।তাঁর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি ,রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা ডায়গনস্টিক সমিতি, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, ওষুধ ব্যবসায়ী সমিতি, সাবেক ছাত্র ইউনিয়ন পরিবার, সংবাদকর্মি ও বিভিন্ন স্তরের লোকন শোক জানিয়েছেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ জোড়ে
-
রিপোর্টার মুহাম্মদ আরিফুল ইসলাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর খিরাম শাখার সহযোগিতায় রবিবার (১...
-
রায়হান শেখ, মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ ০৩ জুন,মঙ্গলবার ; মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়ন(১ নং উদয়পুর) চেয়ারম্যান এসএম সাইকুল আলম দেশের ও দ...
-
আন্তর্জাতিক গেইমে ভয়েজ দিলেন-ইরফান রহমান রিপোর্টার তারেক আহমেদ শুধু গলা নয়—একটি চরিত্রের মন, আবেগ আর আত্মাও ধারণ করেন তিনি। ভয়েজ দিয়ে শু...

