রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।

গোপালগঞ্জে কোথায় ঈদ জামাত কখন

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি ফরিদপুর।
গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল আজহা প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দান নামাজের জন্য প্রস্তুত করা হযেছে। প্রায় ৫০ হাজার ধারন ক্ষমতা সম্পন্ন মাঠটি ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানাগেছে, আগামী শনিবার (০৭ জুন) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন গোপালগঞ্জের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। এছাড়া ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮টায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এস কে আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। কিন্তু আবহাওয়া প্রতিকুলে থাকলে প্রধান জামাত সকাল ৮টায় গোপালগঞ্জ কোর্ট মসজিদ এবং কেন্দ্রীয় মডেল মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া সাড়ে ৮টা থেকে ৯টায় অন্যান্য মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া আধা ঘন্টা পর পর পারহাউজ জামে ,বেদগ্রাম জামে মসজিদ,গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদ পাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে ও ঈদগাহ ময়দানে সুবিধার মত জামাত অনুষ্ঠিত হবে। এদিকে এবছরও জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে নারীদের জন্য ঈদগাহ ময়দানে ধর্মীয় নিয়ম-কানুন ও অনুশাসন মেনে নামাজের ব্যবস্থা করা হবে। প্রধান ঈদের জামাতকে কেন্দ্র করে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই ঈদ জামাতে জেলা প্রশাসকসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দু ও সাধারণ মুসল্লিরা অংশ নিবেন। পরে দেশ ও জাতির কল্যাণচে মোনাজাত করা হবে। এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, গোপালগঞ্জে একটি আন্তর্জাতিক মানের ঈদগাহ নির্মাণ করা হবে। বিভিন্ন দেশের নারীদের জন্য আলাদাভাবে ঈদগাহের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়ে থাকে। আমরাও নারীদের জন্য ময়দানে নামাজের ব্যবস্থা রেখেছি।

বাংলাদেশ জোড়ে