রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।

কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্তে কড়া অবস্থানে বিজিবি

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি। ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্ত এলাকায় কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা ও দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি 'পুশইন' প্রতিরোধেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি। গতকাল শনিবার (৭ জুন) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির পশুর চামড়া যেন সীমান্ত দিয়ে পাচার না হয়, সেজন্য বিজিবি সদস্যরা ঈদের দিনেও সীমান্ত এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম জোরদার রেখেছে। দেশের স্বার্থ রক্ষায় ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ রোধে বিজিবি সতর্ক নজরদারিতে রয়েছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, কোরবানির পশুর চামড়া প্রতি বছরই চোরাচালানের অন্যতম লক্ষ্যবস্তু হয়ে ওঠে। এসব চামড়া পাচারের ফলে সরকার রাজস্ব হারায় এবং দেশীয় চামড়া শিল্পও ক্ষতিগ্রস্ত হয়। তাই এবারের ঈদে চামড়া পাচার রোধে বিজিবির কঠোর অবস্থান বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বাংলাদেশ জোড়ে