রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।
বিএনপি নেতা শাহজাহান ব্যাপারির ৯ম মৃত্যু বার্ষিকী পালিত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি
সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম শাহজাহান ব্যাপারির ৯ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার ( ৩ জুন ) বিকালে মরহুম শাহজাহান ব্যাপারির নিজ বাড়িতে তেঁতুলঝোড়া ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি এ্যাড. মোঃ মেহেদী হাসান।
এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি এ্যাড. মোঃ মেহেদী হাসান বলেন,মরহুম শাহজাহান ব্যাপারির ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি। তিনি বিএনপির একজন নিবেদিত প্রাণ হিসেবে দলে নেতৃত্ব দিয়েছেন।বিগত ৯ বছর আগে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেন। কিন্তু ফ্যাসিষ্ট সরকারের কারণে কখনো এধরনের স্মরণ সভা আয়োজন করা যায়নি। চলমান সময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ায় এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়েছে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে শান্তিপ্রিয় বাংলাদেশ আরো এগিয়ে যাবে, সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে করে যাব।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের সিনিয়র সাংবাদিক মোঃ শরীফুল ইসলাম,যুবনেতা রকিব হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে নিহতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে গণভোজের আয়োজন করা হয়।
বাংলাদেশ জোড়ে
-
রিপোর্টার মুহাম্মদ আরিফুল ইসলাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর খিরাম শাখার সহযোগিতায় রবিবার (১...
-
রায়হান শেখ, মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ ০৩ জুন,মঙ্গলবার ; মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়ন(১ নং উদয়পুর) চেয়ারম্যান এসএম সাইকুল আলম দেশের ও দ...
-
আন্তর্জাতিক গেইমে ভয়েজ দিলেন-ইরফান রহমান রিপোর্টার তারেক আহমেদ শুধু গলা নয়—একটি চরিত্রের মন, আবেগ আর আত্মাও ধারণ করেন তিনি। ভয়েজ দিয়ে শু...

