রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।
চকরিয়ায় সড়কের পাশ থেকে বাঁশখালীর গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার।
রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি |
কক্সবাজারের চকরিয়ায় সড়কের পাশ থেকে ক্ষতবিক্ষত বুলবুল আক্তার (২৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এবিসি সড়কের পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ইদমনি এলাকার স্থানীয় লোকজন সড়কের পাশে ওই নারীর লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন চকরিয়া থানার এসআই আবুল খায়ের।
তিনি জানান, ওই নারীর পেটে, পায়ে, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহত বুলবুল আক্তার বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড টেকপাড়া এলাকার আবদুল করিমের মেয়ে ও একই এলাকার আবদুল গফুরের স্ত্রী।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এবিসি সড়কের পূর্বপাশে এক নারীর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে থানা পুলিশকে খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ ও থানার ওসি (তদন্ত) মো. ইয়াছিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ছুরিকাঘাত করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ধর্ষণের ঘটনা ঘটেছে কি-না ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ জোড়ে
-
রিপোর্টার মুহাম্মদ আরিফুল ইসলাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর খিরাম শাখার সহযোগিতায় রবিবার (১...
-
রায়হান শেখ, মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ ০৩ জুন,মঙ্গলবার ; মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়ন(১ নং উদয়পুর) চেয়ারম্যান এসএম সাইকুল আলম দেশের ও দ...
-
আন্তর্জাতিক গেইমে ভয়েজ দিলেন-ইরফান রহমান রিপোর্টার তারেক আহমেদ শুধু গলা নয়—একটি চরিত্রের মন, আবেগ আর আত্মাও ধারণ করেন তিনি। ভয়েজ দিয়ে শু...

