রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।
ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবকদল নেতা বিএম হাসিব।
রায়হান শেখ, মোল্লাহাট(বাগেরহাট), প্রতিনিধি,০৪ জুন ২০২৫ ইং,বুধবার।
-------------------------------------------------
পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এই মহিমান্বিত উপলক্ষকে কেন্দ্র করে মোল্লাহাটের সর্বস্তরের মানুষসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজের সাবেক ছাত্রনেতা ও বর্তমান স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা, মোল্লাহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী বিএম হাসিব।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির মহান আদর্শে উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা দেয়। এই দিনে সকলের জীবনে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে, বিশ্বময় বয়ে যাক শান্তির বার্তা।”
এসময় তিনি দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা যেন সবাই একসাথে মিলেমিশে মানবিকতা, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চেতনায় উজ্জীবিত হই-এটাই হোক আমাদের ঈদের শপথ।”
বাংলাদেশ জোড়ে
-
রিপোর্টার মুহাম্মদ আরিফুল ইসলাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর খিরাম শাখার সহযোগিতায় রবিবার (১...
-
রায়হান শেখ, মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ ০৩ জুন,মঙ্গলবার ; মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়ন(১ নং উদয়পুর) চেয়ারম্যান এসএম সাইকুল আলম দেশের ও দ...
-
আন্তর্জাতিক গেইমে ভয়েজ দিলেন-ইরফান রহমান রিপোর্টার তারেক আহমেদ শুধু গলা নয়—একটি চরিত্রের মন, আবেগ আর আত্মাও ধারণ করেন তিনি। ভয়েজ দিয়ে শু...

