রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।
নগরকান্দায় ঈদের দুই দিন আগে পানিতে ডুবে প্রাণ গেল ২ বোনের।
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি।
ফরিদপুরের নগরকান্দায় ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুন) দুপুরে উপজেলা দক্ষিণ কাজল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তারা হলো, দক্ষিণ কাইচাইল গ্রামের বাসিন্দা ইতালি প্রবাসীর সুমন মোল্লার মেয়ে নাফিজা (৬) ও নাজিফা (৩)
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল তারা।, খেলার একপর্যায়ে পরিবারের অজান্তে পাশের সেই ডোবার দিকে চলে যায় তারা। বৃষ্টিতে জমে থাকা পানিতে পড়ে গিয়ে তারা ডুবে মারা যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সুমন মোল্লা ইতালি প্রবাসী থাকার কারণে তার পরিবার শিশুদের লেখাপড়ার জন্য নগরকান্দায় ভাড়া থাকে। ঈদের ছুটিতে শুক্রবার সকালে তারা বাড়ি এসেছিল। দুই বোন পটেটো সিট খেতে খেতে ডোবায় পড়ে যায়। তাদের সঙ্গে ছিল মোহাম্মদুল্লাহ (৫) নামের আরব শিশু, যে ঘটনাটি দেখে দ্রুত বাড়িতে এসে বিষয়টি জানায়।
বাড়ির লোকজন ঘটনা স্থলে ছুটে এসে খোঁজাখুঁজির পর দুই শিশুকে উদ্ধার করে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এলাকাবাসী জানান, ওই ডোবাটি বৃষ্টির পানি জমে থাকার কারণে বিপদজনক ছিল। কোন নিরাপত্তা ছিলো না। কেঁদে খেলতে অসাধারণতায় শিশুরা সেখানে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা খান সাংবাদিকদের বলেন, দুটি নিষ্পাপ শিশু খেলার সময় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আমরা সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। আমরা শোকাহত পরিবারকে সব ধরনের সহযোগিতা প্রদান করব এবং এ ধরনের দুর্ঘটনা ১৫ আর না ঘটে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ জোড়ে
-
রিপোর্টার মুহাম্মদ আরিফুল ইসলাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর খিরাম শাখার সহযোগিতায় রবিবার (১...
-
রায়হান শেখ, মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ ০৩ জুন,মঙ্গলবার ; মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়ন(১ নং উদয়পুর) চেয়ারম্যান এসএম সাইকুল আলম দেশের ও দ...
-
আন্তর্জাতিক গেইমে ভয়েজ দিলেন-ইরফান রহমান রিপোর্টার তারেক আহমেদ শুধু গলা নয়—একটি চরিত্রের মন, আবেগ আর আত্মাও ধারণ করেন তিনি। ভয়েজ দিয়ে শু...

