রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।

সকলের মাঝে পবিত্র ঈদুল আযহার কোরবানির মাংস বিতরণ করছেন মোহাম্মদ সরোয়ার হোসেন মাতুব্বর।

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি।
ফরিদপুর জেলার সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সরোয়ার হোসেন মাতুব্বরের পক্ষ থেকে তার নিজ এলাকায় কুরবানির মাংস বিতরণ করেছেন, সময় তিনি বলেন ঈদুল আযহা হচ্ছেন সমস্ত ত্যাগের বিনিময় এবং মানুষের ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে চলার জন্যই আমার নিজের বাড়িতে এই উদ্যোগ গ্রহণ করেছি, আমি আশা করি আমার এলাকাবাসী তথা আমার প্রাণপ্রিয় সোনাপুর ইউনিয়নবাসী, আমি সকলকে বলবো আপনারা সকলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলাচল করুন, দেখবেন এলাকায় শান্তি ফিরে আসবে এবং ইউনিয়নেও শান্তি ফিরে আসবে, তিনি আরো বলেন কিছু উস্কানিমূলক লোক সোনাপুর ইউনিয়ন কে একটা খারাপ দিকে ঠেলে দিচ্ছে। এখানে আওয়ামী লীগের কিছু দোসর ঢুকে পড়েছে যার কারণে অনেক গ্রামেই মারামারি কাইট্টাডাঙ্গা হয়েছে। আমি আশা করবো আপনারা এর থেকে বিরত থাকবেন এবং একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করবেন এ সকল ঝামেলা থেকে নিরাপদ থাকবেন, যদি কেউ ঝামেলা করতে চায় সাথে সাথে থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই তারা আইন শৃঙ্খলা বজায় রেখে সকলকে নিরাপত্তা দিবেন বলে আমি বিশ্বাস করি ।তিনি আরো বলেন কিছুদিন আগে যে সহিংসতা ঘটে গেছে আমার ইউনিয়নে এখানে আওয়ামী লীগের দোসরদের পরিপূর্ণ হাত রয়েছে আমি এর সঠিক বিচার চাই এবং আমি আমার সোনাপুর ইউনিয়ন বাসীকে, শান্তিতে দেখতে চাই, এর জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ, আপনাদের সকলের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকবো , তিনি আরো বলেন গরিব মানুষের রক্ত নিয়ে ছিনিবিনি খেলা বাদ দিন এবং সুন্দরভাবে সকলে মিলেমিশে ইউনিয়নকে নতুন করে গড়ে তুলবো এজন্য আমার প্রয়োজন সকলের সহযোগিতা কামনা করছি ভালো থাকবেন প্রিয় আমার সোনাপুর ইউনিয়ন বাসি ভাই ও বোনেরা আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আপনাদের সকলের জন্য আমি দোয়া করি।

বাংলাদেশ জোড়ে