রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।
ত্যাগী রাজনৈতিক কর্মীর আত্মকথা:
শহিদুল ইসলাম সাইফুল
আমি শহিদুল ইসলাম সাইফুল একজন রাজনীতিক, সমাজসেবক এবং একজন সংগ্রামী কর্মী। ছোটবেলা থেকেই আমার জীবনের পথচলা শুরু হয় সংগ্রাম আর স্বপ্নের মিশেলে। জন্ম আমার শরীয়তপুর সদর উপজেলার বিনীতপুর ইউনিয়ন গ্রামে বিনোদপুর খালাসীকান্দি ৩ নং ওয়ার্ড । লেখাপড়া করেছি ঢাকার মেরুন নাসা স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত। এখান থেকেই রাজনীতির প্রতি ভালোবাসা জন্ম নেয় এবং শুরু হয় আমার রাজনৈতিক জীবনের প্রথম অধ্যায়—কলাবাগান থানা ছাত্রদল থেকে।
২০১০ সাল থেকে আমি সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়ি, শুরুটা ছিল ছাত্রদল দিয়ে, এরপর স্বেচ্ছাসেবক দলে। রাজনীতির এই পথে আমার পরিবার ও ব্যক্তিজীবন বহুবার ঝুঁকির সম্মুখীন হয়েছে। শুধু আমাকেই নয়, আমার পরিবারকেও বিভিন্ন সময়ে রাজনৈতিক হয়রানির শিকার হতে হয়েছে। আমার বাবাকে পর্যন্ত কলাবাগান থানায় ডেকে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়, যা তাঁর স্বাস্থ্যের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।
আমি কখনও রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থের জন্য ব্যবহার করিনি। বরং রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছি। আমার জীবনের উপার্জিত অর্থ, শান্তি, এমনকি পরিবার-পরিজনের স্বস্তি পর্যন্ত বিসর্জন দিয়েছি দল ও আদর্শের প্রতি অনুগত থেকে। আজকের এই অবস্থানে আসতে আমাকে মামলা, হামলা, কারাবরণ, নিপীড়ন সবই সহ্য করতে হয়েছে। অথচ আজ অনেকেই বিএনপি নামধারী হয়ে হাইব্রিড নেতা সেজে বসে আছে, যারা দুঃসময়ে ছিল না, বরং ঘরে বসে সরকারের সুরে সুর মিলিয়েছে।
আমি বর্তমানে নিচের দায়িত্ব ও পদগুলোতে যুক্ত রয়েছি:
কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দল, আহ্বায়ক কমিটির সদস্য (ক্রমিক ৪)
১৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সাবেক সদস্য সচিব)
সাধারণ সম্পাদক, ক্রিসেন্টে গ্রীন আল-আমিন রোড ১৬ নং ওয়ার্ড বিএনপি
কোকো স্মৃতি পরিষদ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক
বাংলাদেশ যুবশক্তি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সাবেক যুগ্ম আহ্বায়ক)
পথের আলো ফাউন্ডেশন, কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি
জাতীয় মানবাধিকার সমিতি, শরীয়তপুর জেলার প্রধান সমন্বয়ক
সম্পাদক, পথের আলো ২৪ নিউজ
বাংলাদেশ সমতা পার্টি, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক
আমার একটাই প্রত্যাশা—ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের যেন যথাযথ মূল্যায়ন করা হয়। যারা দলের দুঃসময়ে রাজপথে ছিল না, যারা আজ দালালি আর চাঁদাবাজিতে লিপ্ত, তাদের দল থেকে দ্রুত বিচ্ছিন্ন করা হোক। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি বিনীত আহ্বান জানাই—কমিটি গঠনের ক্ষেত্রে যেন প্রকৃত ত্যাগী, সাহসী ও আদর্শিক নেতাকর্মীদের যাচাই-বাছাই করে স্থান দেওয়া হয়। তাহলে ভবিষ্যতের বিএনপি হবে শক্তিশালী, গ্রহণযোগ্য ও জনগণের আস্থা অর্জনে সক্ষম।
এই দল করতে গিয়ে আমি ব্যবসা হারিয়েছি, সামাজিক স্থিতি হারিয়েছি, কিন্তু আদর্শ হারাইনি। যারা আদর্শ ধরে রেখেছে, তাদের সঠিক মূল্যায়নই পারে বিএনপিকে পুনরায় জনগণের দল হিসেবে প্রতিষ্ঠিত করতে।
জয় বাংলা নয়, জয় হোক ন্যায়ের, গণতন্ত্রের, জয় হোক ত্যাগী কর্মীর!
শহিদুল ইসলাম সাইফুল
সাধারণ সম্পাদক, ক্রিসেন্টে গ্রীন আল-আমিন রোড ১৬ নং ওয়ার্ড বিএনপি
আহ্বায়ক সদস্য, কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দল
প্রতিষ্ঠাতা সভাপতি, পথের আলো ফাউন্ডেশন।
বাংলাদেশ জোড়ে
-
রিপোর্টার মুহাম্মদ আরিফুল ইসলাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর খিরাম শাখার সহযোগিতায় রবিবার (১...
-
রায়হান শেখ, মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ ০৩ জুন,মঙ্গলবার ; মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়ন(১ নং উদয়পুর) চেয়ারম্যান এসএম সাইকুল আলম দেশের ও দ...
-
আন্তর্জাতিক গেইমে ভয়েজ দিলেন-ইরফান রহমান রিপোর্টার তারেক আহমেদ শুধু গলা নয়—একটি চরিত্রের মন, আবেগ আর আত্মাও ধারণ করেন তিনি। ভয়েজ দিয়ে শু...


