ফুটবল খেলা মানেই কেবল পায়ে বল থাকা নয়; মাথায় স্বপ্ন আর হৃদয়ে সাহস থাকা।উত্তর খিরাম গাছবুনিয়া ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে।
বুধবার উত্তর খিরাম গাছবুনিয়া মাঠ প্রাঙ্গণে নানান আয়োজনের মাধ্যমে খেলা আরম্ভ হয় মাঠের চারপাশে দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার দর্শকবৃন্দদের আনন্দের জোয়ারে মুগ্ধ খেলোয়াড় বিন্দুগণ। গ্রামীন পরিবেশে খেলার শুরুতে মাঠের চারপাশে খেলোয়াড় বিন্দুগণ রাউন্ড করে মাঠে প্রবেশ করেন পরে নির্দেশনা ও জাতীয় সংগীতের মাধ্যমে খেলা আরম্ভ হয়। উক্ত খেলায় পূর্বে অনেক খেলোয়ারদের সাথে লড়াই করে দুই শক্তিশালী দল ফাইনালে অংশগ্রহণ করেন, লামাছড়ি গাছবুনিয়া L. G. C. ক্লাব বনাম রিজাপ পাড়া স্পোটিং ক্লাব দুই দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়
উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ নাসির উদ্দিন বাহাদুর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ রহিম উদ্দিন বাদশা। মাঠ জুড়ে খেলা পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি মোঃ রোকন এবং তার সহকর্মগণ।
গোল নয় এ যেন আরেক সুরের তাল বল ডিফেন্ডারের পেয়ে গেলেই দর্শকদের গণজোয়ারে মেতে উঠছে পুরো মাঠ। উক্ত ফুটবল খেলায় সেরা গোলকিপার হিসেবে পুরস্কার অর্জন করেন মোঃ আব্দুল আজিজ, সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কার অর্জন করেন মাইচাল মারমা। সেরা খেলোয়ারের পুরস্কার অর্জন করেন তপু চাকমা। খেলার রেফারি মোঃ রোকন কেউ পুরস্কার তুলে দেওয়া হয়। পরে খেলায় চ্যাম্পিয়ন অর্জন করেন লামাছড়ি গাছবুনিয়া L. G. C. ক্লাব। রানার্স অর্জন করেন রিজাব পাড়া স্পোটিং ক্লাব। পরে সকল খেলোয়ারদের মতবিনিময় ও মেডেল পরিদানের মাধ্যমে খেলার সমাপ্ত হয়।

