রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক, ও মানবিক অনুষ্ঠান প্রচার মাধ্যম।

মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার: দক্ষিণ ফটিকছড়ি (ঘ) জোনের প্রস্তুতি সভা সম্পন্ন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:আরিফুল ইসলাম বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) 'র ৯৭ তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক ৫ম তম সেমিনার এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, দক্ষিণ ফটিকছড়ি (ঘ) জোনের শাখা সমূহের ব্যবস্থাপনায় আজ, মঙ্গলবার (১১/১১/২০২৫) ঢালকাটা স্কুল মাঠ সংলগ্ন স্থানে এ সভা অনুষ্ঠিত হয়। (ঘ) জোনের সাংগঠনিক সমন্বয়কারী, মাস্টার মো: নাসির উদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালকের ভূমিকা পালন করেন দায়মোল্লাহ তালুকদার বাডী শাখার সাবেক সভাপতি মো: আবুল কালাম। অনুষ্ঠানের কার্যক্রম ও আলোচনা পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়, যা পরিবেশন করেন ঢালকাটা শাখার সাবেক সভাপতি, মাওলানা হাফেজ এরশাদ উল্লাহ। এরপর নাতে রাসুল(দ:) পাঠ করেন ঢালকাটা শাখার অর্থ সম্পাদক, মো: ইরফানুল হক এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন ঢালকাটা শাখার সাংগঠনিক সম্পাদক, মনিরুল হক জনি। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, নানুপুর শাখার সাবেক সভাপতি, জনাব মো: শাহিন। সভায় মাইজভাণ্ডারী দর্শন ও খোশরোজ শরীফের সেমিনারকে সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন: * মাইজভাণ্ডার আমতলী শাখার সভাপতি, মাস্টার মো: নাজিম উদ্দিন। * ধর্মপুর ১নং ওয়াড শাখার সাধারণ সম্পাদক, মাস্টার মো: আলী। * বক্তপুর চারাবটতল শাখার উপদেষ্টা, মো: ইলিয়াস আক্তারী। সভাপতির বক্তব্যে (ঘ) জোনের সাংগঠনিক সমন্বয়ক, মাস্টার মো: নাসির উদ্দিন সেমিনারটি সফল করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা কামনা করেন এবং প্রস্তুতি সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা দেন। উপস্থিতি ও মোনাজাত আলোচনা শেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন ঢালকাটা শাখার সাবেক সভাপতি, মাওলানা হাফেজ এরশাদ উল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন (ঘ) জোনের সমন্বয়কারী আক্তারুজ্জামান বাবর ও মাস্টার আজিম উদ্দিন, (খ) জোনের সমন্বয়কারী মো: মাহাবুল আলম সওদাগর, (ক) জোনের সমন্বয়কারী মো: শহিদুল্লাহ। এছাড়াও সেমিনার উদযাপন পরিষদের সদস্য হাদেম সাইফুদ্দিন, মো: জাহেদ, মো: টিপু, মো: শাহিন, আযম, জাহেদ এবং মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, (ঘ) জোনের সকল শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা ও সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জোড়ে